ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই হওয়া উচিত: ইয়ামাল

বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। শিরোপার অন্যতম দুই বড় দাবিদারের এই লড়াই নিয়ে মন্তব্য করেছেন স্পেনের মূল তারকা লামিন ইয়ামাল।

তিনি বলেন, ‘তারা আমাদেরকে ভয় পাওয়া উচিত, কারণ আমরা তাদের দুই বার হারিয়েছি। আমরা তাদের ভয় পাচ্ছি না। যদি কেউ আত্মবিশ্বাসের সঙ্গে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারে, তাহলে সেটা আমরাই। আমি মনে করি আমরা এই টুর্নামেন্টের সেরা দুই দল।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই খুব খুশি, খুব উত্তেজিত। আমরা সবকিছু উজাড় করে দেব, তারা যেন আস্থা রাখে এবং সেমিফাইনালে ওঠার আনন্দ উদযাপন করে।’

ফ্রান্সের বিপক্ষে কৌশলগত এবং মানসম্পন্ন এক লড়াইয়ের অপেক্ষায় থাকা আছেন বার্সেলোনার এই খেলোয়াড়। তিনি বলেন, ‘আমি আশা করছি তারা আমাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলবে, তবে পুরো ম্যাচ ধরে নয়। কোনো দলই পুরো মাঠজুড়ে এক-বনাম-এক লড়াই করবে না। আমরা সবাই জানি ফ্রান্সের উপরে ও নিচে মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং তারা অনেক শারীরিক শক্তির খেলা খেলে। আমরা নিজেদের মতো করেই খেলব এবং বল দখলে রাখার চেষ্টা করব। আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলতে যাচ্ছি, জানি সবকিছু ভালো হবে, ম্যাচের জন্য প্রস্তুত আছি এবং সেই দিনটা আসার অপেক্ষায় আছি।’

স্পেন ও ফ্রান্সের মধ্যকার সবচেয়ে স্মরণীয় লড়াইগুলোর একটি ছিল ২০২৪ ইউরোতে। সেবার শিরোপা জেতা স্পেনের হয়ে দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়েছিলেন ইয়ামাল, যা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিল তার দলকে। তিনি বলেন, ‘আশা করি সেটা আবার হবে, আমি সত্যিই চাই সেই দিনটা এখনই আসুক।’

আগামী বুধবার রাত ১টায় শুরু হবে স্পেন ও ফ্রান্সের এই সেমিফাইনাল। বিজয়ী দল উঠবে ফাইনালে। এটি হবে ফ্রান্সের টানা তৃতীয় ফাইনাল—এর আগে ২০১৮ সালে চ্যাম্পিয়ন এবং ২০২২ সালে রানার্সআপ হয়েছিল তারা। অন্যদিকে স্পেনের জন্য এটি হবে ইতিহাসে দ্বিতীয় ফাইনাল।

বিষয় : ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফ্রান্স ফুটবল দল স্পেন ফুটবল দল লামিন ইয়ামাল

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আমরা ফ্রান্সকে ভয় পাই না, ভয়টা তাদেরই হওয়া উচিত: ইয়ামাল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। শিরোপার অন্যতম দুই বড় দাবিদারের এই লড়াই নিয়ে মন্তব্য করেছেন স্পেনের মূল তারকা লামিন ইয়ামাল।

তিনি বলেন, ‘তারা আমাদেরকে ভয় পাওয়া উচিত, কারণ আমরা তাদের দুই বার হারিয়েছি। আমরা তাদের ভয় পাচ্ছি না। যদি কেউ আত্মবিশ্বাসের সঙ্গে ফ্রান্সের বিপক্ষে খেলতে পারে, তাহলে সেটা আমরাই। আমি মনে করি আমরা এই টুর্নামেন্টের সেরা দুই দল।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই খুব খুশি, খুব উত্তেজিত। আমরা সবকিছু উজাড় করে দেব, তারা যেন আস্থা রাখে এবং সেমিফাইনালে ওঠার আনন্দ উদযাপন করে।’

ফ্রান্সের বিপক্ষে কৌশলগত এবং মানসম্পন্ন এক লড়াইয়ের অপেক্ষায় থাকা আছেন বার্সেলোনার এই খেলোয়াড়। তিনি বলেন, ‘আমি আশা করছি তারা আমাদের বিপক্ষে আক্রমণাত্মক খেলবে, তবে পুরো ম্যাচ ধরে নয়। কোনো দলই পুরো মাঠজুড়ে এক-বনাম-এক লড়াই করবে না। আমরা সবাই জানি ফ্রান্সের উপরে ও নিচে মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং তারা অনেক শারীরিক শক্তির খেলা খেলে। আমরা নিজেদের মতো করেই খেলব এবং বল দখলে রাখার চেষ্টা করব। আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলতে যাচ্ছি, জানি সবকিছু ভালো হবে, ম্যাচের জন্য প্রস্তুত আছি এবং সেই দিনটা আসার অপেক্ষায় আছি।’

স্পেন ও ফ্রান্সের মধ্যকার সবচেয়ে স্মরণীয় লড়াইগুলোর একটি ছিল ২০২৪ ইউরোতে। সেবার শিরোপা জেতা স্পেনের হয়ে দুর্দান্ত এক গোলে সমতা ফিরিয়েছিলেন ইয়ামাল, যা শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিল তার দলকে। তিনি বলেন, ‘আশা করি সেটা আবার হবে, আমি সত্যিই চাই সেই দিনটা এখনই আসুক।’

আগামী বুধবার রাত ১টায় শুরু হবে স্পেন ও ফ্রান্সের এই সেমিফাইনাল। বিজয়ী দল উঠবে ফাইনালে। এটি হবে ফ্রান্সের টানা তৃতীয় ফাইনাল—এর আগে ২০১৮ সালে চ্যাম্পিয়ন এবং ২০২২ সালে রানার্সআপ হয়েছিল তারা। অন্যদিকে স্পেনের জন্য এটি হবে ইতিহাসে দ্বিতীয় ফাইনাল।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত