ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

নরওয়ে-ইংল্যান্ড ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংলিশরা। তবে স্রোতের বিপরীতে গোলের দেখা পায় নরওয়ে। তবে সেই গোল শোধ করেই প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তাই ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। বেশ কিছু আক্রমণে নরওয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে ইংলিশ ফরোয়ার্ডরা। তবে স্রোতের বিপরীতে ৩৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। দারুণ এক শটে দূরের পোস্ট ঘেঁসে বল জালে জড়ান আন্দ্রেয়াস শেলদেরুপ। 

এরপর ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে সমতা এনে দেন জুড বেলিংহাম। এতে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।  

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারও গোলের দেখা পায় নরওয়ে। তবে হলান্ডের ফাউলের কারণে মনিটরে দেখে গোলটি বাতিল করেন রেফারি।

ম্যাচের ৭৫ মিনিটে অল্পের জন্য রক্ষা পায় ইংল্যান্ড। নরওয়ে একটি কর্নার থেকে বল ক্লিয়ার করতে এগিয়ে এসেছিলেন জর্ডান পিকফোর্ড। কিন্তু তার ক্লিয়ার করা বল আবারও নরওয়ের খেলোয়াড়দের কাছেই ফিরে যায়। সেখান থেকে নেওয়া হেড ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত আর কোনো না হলে ১–১ সমতায় শেষ হয় ইংল্যান্ড–নরওয়ের ৯০ মিনিটের খেলা। 

বিষয় : ফুটবল ইংল্যান্ড ফুটবল দল নরওয়ে

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নরওয়ে-ইংল্যান্ড ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংলিশরা। তবে স্রোতের বিপরীতে গোলের দেখা পায় নরওয়ে। তবে সেই গোল শোধ করেই প্রথমার্ধ শেষ করে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তাই ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়িয়েছে

শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইংল্যান্ডের হাতে। বেশ কিছু আক্রমণে নরওয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে ইংলিশ ফরোয়ার্ডরা। তবে স্রোতের বিপরীতে ৩৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। দারুণ এক শটে দূরের পোস্ট ঘেঁসে বল জালে জড়ান আন্দ্রেয়াস শেলদেরুপ। 

এরপর ম্যাচে সমতা আনতে মরিয়া হয়ে খেলতে থাকে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে দলকে সমতা এনে দেন জুড বেলিংহাম। এতে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।  

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে আবারও গোলের দেখা পায় নরওয়ে। তবে হলান্ডের ফাউলের কারণে মনিটরে দেখে গোলটি বাতিল করেন রেফারি।

ম্যাচের ৭৫ মিনিটে অল্পের জন্য রক্ষা পায় ইংল্যান্ড। নরওয়ে একটি কর্নার থেকে বল ক্লিয়ার করতে এগিয়ে এসেছিলেন জর্ডান পিকফোর্ড। কিন্তু তার ক্লিয়ার করা বল আবারও নরওয়ের খেলোয়াড়দের কাছেই ফিরে যায়। সেখান থেকে নেওয়া হেড ক্রসবারে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত আর কোনো না হলে ১–১ সমতায় শেষ হয় ইংল্যান্ড–নরওয়ের ৯০ মিনিটের খেলা। 

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত