ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

পিলখানায় গাছ লাগিয়ে এতে পানি দেন বিজিবি মহাপরিচালক

পিলখানায় গাছ লাগিয়ে এতে পানি দেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী |সংগৃহীত

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’র উদ্বোধন করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ তুলে ধরে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।’

তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ এ লক্ষ্যে তিনি সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক প্রতিটি বিজিবি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব।’

বিজিবি মহাপরিচালক জানান, এ বছর বিজিবি সদর দফতরসহ সারাদেশে ৭৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

বিষয় : বিজিবি বৃক্ষরোপণ বর্ডার গার্ড বাংলাদেশ

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পিলখানায় গাছ লাগিয়ে এতে পানি দেন বিজিবি মহাপরিচালক

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’র উদ্বোধন করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ তুলে ধরে বিজিবি মহাপরিচালক বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।’

তিনি আরো বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ এ লক্ষ্যে তিনি সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেন।

বিজিবি মহাপরিচালক প্রতিটি বিজিবি সদস্যকে বছরে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব।’

বিজিবি মহাপরিচালক জানান, এ বছর বিজিবি সদর দফতরসহ সারাদেশে ৭৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

সারাদেশে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ কর্মসূচিকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান বিজিবি মহাপরিচালক।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত