সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দীর্ঘ ২৬ দিনের অনশন ভাঙলেন ভারতের শিক্ষাবিদ ও পরিবেশ-কর্মী সোনাম ওয়াংচুক। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি এক মাসেরও বেশি সময় ধরে যে আন্দোলন চালাচ্ছে, তাতে অংশ নিয়েই ওয়াংচুক অনশন করছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে হাসপাতালের বেডে শুয়েই তিনি অনশন ভঙ্গ করেন।
সংবাদ সংস্থাগুলোর আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালের বেডে শুয়ে থাকা ওয়াংচুকের পাশে দুই কেন্দ্রীয় মন্ত্রী যেমন হাজির ছিলেন, তেমনই তার স্ত্রী এবং লেহ-লাদাখের ‘এপেক্স বডি’র সিনিয়র নেতারাও ছিলেন।
সামাজিক মাধ্যমে সোনাম ওয়াংচুক লেখেন, ‘এর আগে, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য আমাকে অনশন ভঙ্গ করতে অনুরোধ করেছিলেন।’
ওয়াংচুক এ কথাও লিখেছেন যে বেশ কয়েকটি শর্ত নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা এবং দেশ জুড়ে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন, ‘আমি খুব শিগগিরই একটি আলাদা ভিডিওতে এই শর্তগুলো নিয়ে বিস্তারিত ভাবে বলব। এখন আমি আপনাদের সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা কোনো রকমের সহিংসতা হতে দেবেন না, আর এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন।’
মাঝরাতে ২৬ দিনের অনশন ভাঙার পরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করেন।
সেই বার্তায় তিনি বলেন, ‘আমরা খুশি যে সোনম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। আপনার অসাধারণ সাহস এবং ত্যাগের জন্য ধন্যবাদ স্যার। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা দেশের চেতনাকে নাড়িয়ে দিয়েছেন। আপনার জীবন এই দেশের কাছে খুবই মূল্যবান।’
দীপকে জানান, সোনাম ওয়াংচুক অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা দিল্লির যন্তর মন্তরে যে বিক্ষোভ চালাচ্ছিলেন, তা চলবে।
সেখানে তারও আগে থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন সদ্য গড়ে ওঠা দল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ অন্য সদস্যরা।
গত ১৮ জুলাই সকালে তাকে দিল্লি পুলিশের একটি দল অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে তাকে দিল্লির সরকারি সফদরজং হাসপাতালে ভর্তি করান।
এই ঘটনার পর থেকে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো অভিজিৎ দীপকের সাথে নেতৃত্ব দিচ্ছেন এই প্রতিবাদ কর্মসূচিতে।
ভারতের অন্যতম দুর্গম অঞ্চল লাদাখে শিক্ষাব্যবস্থার সংস্কার ও পানীয় জলের ব্যবস্থার জন্য একাধিক কাজ করার জন্য সুপরিচিত সোনাম ওয়াংচুক।
পরিবেশ ও শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য ২০১৮ সালে তাকে র্যামন ম্যাগসেসে পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারকে অনেকে এশিয়ার নোবেল বলেও আখ্যা দিয়ে থাকেন।
দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ওয়াংচুককে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে।
বিষয় : শিক্ষার্থী ভারত বিক্ষোভ ককরোচ জনতা পার্টি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
দীর্ঘ ২৬ দিনের অনশন ভাঙলেন ভারতের শিক্ষাবিদ ও পরিবেশ-কর্মী সোনাম ওয়াংচুক। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি এক মাসেরও বেশি সময় ধরে যে আন্দোলন চালাচ্ছে, তাতে অংশ নিয়েই ওয়াংচুক অনশন করছিলেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে হাসপাতালের বেডে শুয়েই তিনি অনশন ভঙ্গ করেন।
সংবাদ সংস্থাগুলোর আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালের বেডে শুয়ে থাকা ওয়াংচুকের পাশে দুই কেন্দ্রীয় মন্ত্রী যেমন হাজির ছিলেন, তেমনই তার স্ত্রী এবং লেহ-লাদাখের ‘এপেক্স বডি’র সিনিয়র নেতারাও ছিলেন।
সামাজিক মাধ্যমে সোনাম ওয়াংচুক লেখেন, ‘এর আগে, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য আমাকে অনশন ভঙ্গ করতে অনুরোধ করেছিলেন।’
ওয়াংচুক এ কথাও লিখেছেন যে বেশ কয়েকটি শর্ত নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা এবং দেশ জুড়ে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি সামাজিক মাধ্যমের পোস্টে লিখেছেন, ‘আমি খুব শিগগিরই একটি আলাদা ভিডিওতে এই শর্তগুলো নিয়ে বিস্তারিত ভাবে বলব। এখন আমি আপনাদের সবাইকে একটাই অনুরোধ করব যে আপনারা কোনো রকমের সহিংসতা হতে দেবেন না, আর এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকুন।’
মাঝরাতে ২৬ দিনের অনশন ভাঙার পরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তা প্রকাশ করেন।
সেই বার্তায় তিনি বলেন, ‘আমরা খুশি যে সোনম স্যার ২৬ দিন পরে তার অনশন শেষ করেছেন। আপনার অসাধারণ সাহস এবং ত্যাগের জন্য ধন্যবাদ স্যার। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গোটা দেশের চেতনাকে নাড়িয়ে দিয়েছেন। আপনার জীবন এই দেশের কাছে খুবই মূল্যবান।’
দীপকে জানান, সোনাম ওয়াংচুক অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা দিল্লির যন্তর মন্তরে যে বিক্ষোভ চালাচ্ছিলেন, তা চলবে।
সেখানে তারও আগে থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন সদ্য গড়ে ওঠা দল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ অন্য সদস্যরা।
গত ১৮ জুলাই সকালে তাকে দিল্লি পুলিশের একটি দল অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে তাকে দিল্লির সরকারি সফদরজং হাসপাতালে ভর্তি করান।
এই ঘটনার পর থেকে তার স্ত্রী গীতাঞ্জলি আংমো অভিজিৎ দীপকের সাথে নেতৃত্ব দিচ্ছেন এই প্রতিবাদ কর্মসূচিতে।
ভারতের অন্যতম দুর্গম অঞ্চল লাদাখে শিক্ষাব্যবস্থার সংস্কার ও পানীয় জলের ব্যবস্থার জন্য একাধিক কাজ করার জন্য সুপরিচিত সোনাম ওয়াংচুক।
পরিবেশ ও শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য ২০১৮ সালে তাকে র্যামন ম্যাগসেসে পুরস্কার দেয়া হয়। এই পুরস্কারকে অনেকে এশিয়ার নোবেল বলেও আখ্যা দিয়ে থাকেন।
দিল্লির সফদরজং হাসপাতাল থেকে ওয়াংচুককে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে।

আপনার মতামত লিখুন