ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারীর অশ্লীল ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত

জলিলুর রহমান। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আজ শুক্রবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। পরে এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও কয়েকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন শোনার পর গত সোমবার ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জহিরুল ইসলাম মিরন আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেওয়া হয়েছে।

বিষয় : জেলার খবর শিক্ষার্থী পটুয়াখালী কলাপাড়া ভাইরাল ভিডিও বরিশাল বিভাগ বরখাস্ত কুয়াকাটা

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারীর অশ্লীল ভিডিও ভাইরাল, সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আজ শুক্রবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। পরে এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও কয়েকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।

কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন শোনার পর গত সোমবার ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জহিরুল ইসলাম মিরন আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেওয়া হয়েছে।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত