ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

আজ গাইবান্ধায় যাচ্ছেন জামায়াত আমির

আজ গাইবান্ধায় যাচ্ছেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজ সোমবার গাইবান্ধা সফর করবেন। সকাল ১০টায় তিনি জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সাঘাটার বোনারপাড়ায় গত ২১ জুন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী আহত হওয়ার ঘটনায় এই সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী। পরে আহতদের মধ্যে সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমির আব্দুল করিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া গাইবান্ধার সাতটি উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিপুলসংখ্যক উপস্থিত থাকার কথা রয়েছে।

গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়, কলেজসহ সারা দেশে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত ও হত্যা করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। খুনিরা ছাড় পেয়ে একের পর এক আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এর প্রতিবাদেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হামলায় নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিষয় : গাইবান্ধা জামায়াতে ইসলামী সমাবেশ ডা. শফিকুর রহমান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আজ গাইবান্ধায় যাচ্ছেন জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত