সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞার এই আদেশ দেন। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এনএসআই’র দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার।
আবেদন দুটিতে বলা হয়, এম এস কে শাহীন ও বদরুল আলমের বিরুদ্ধে এনএসআই’র আর্থিক অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযোগ সংশ্লিষ্টরা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন।
আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।
বিষয় : আদালত দুদক নিষেধাজ্ঞা এনএসআই

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞার এই আদেশ দেন। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এনএসআই’র দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার।
আবেদন দুটিতে বলা হয়, এম এস কে শাহীন ও বদরুল আলমের বিরুদ্ধে এনএসআই’র আর্থিক অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধানকালে দুদক জানতে পেরেছে, অভিযোগ সংশ্লিষ্টরা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন।
আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

আপনার মতামত লিখুন