ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

গাজাসহ গ্রেফতার আরাফাত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৪৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজাসহ গ্রেফতার আরাফাত
গাজাসহ গ্রেফতার আরাফাত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাত কেজি ২০০ গ্রাম গাজাসহ মো: আরাফাত (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মশিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লোকনাথপুর-দর্শনা সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে কয়েকজন ব্যক্তি গাজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনকে জানিয়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়।

গ্রেফতার আরাফাত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর (ক্লাবপাড়া) এলাকার মো: আনারুলের ছেলে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে মো: আরাফাতকে আটক করা হয়। এ সময় আরো চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

পরে সাক্ষীদের উপস্থিতিতে একটি ব্যাটারিচালিত তিন চাকার পাখিভ্যানের চালকের আসনের নিচে থাকা টুলবক্স তল্লাশি করে হলুদ রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে খাকি রঙের কস্টেপ ও সাদা পলিথিনে মোড়ানো সাতটি পোটলা উদ্ধার করা হয়। এসব পোটলায় মোট সাত কেজি ২০০ গ্রাম গাজা ছিল।

দামুড়হুদা মডেল থানার পুলিশ জানায়, উদ্ধার করা গাজা জব্দ করে আসামিকে থানায় নেয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং ওসি শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয় বলে পুলিশ জানিয়েছে।

বিষয় : মাদক গ্রেফতার

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাজাসহ গ্রেফতার আরাফাত

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত