ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে  ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আমৃত্যু কারাদণ্ড

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৩:৫৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আমৃত্যু কারাদণ্ড
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের হালিশহরে শিশু ধর্ষণ মামলায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডিত মো.মজিবর মৃধা (৬১) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।

ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, শিশু ধর্ষণের মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশু মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান মা। আট বছরের শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। মা কাজে যাওয়ায় বাসায় শিশুটি একা ছিল। এ সময় আসামি চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়। 

পরে শিশুটির মা বাদী হয়ে ওই বছরের ১০ ডিসেম্বর হালিশহর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার এসআই জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।

বিষয় : শিশু ধর্ষণ ট্রাইব্যুনাল আমৃত্যু কারাদণ্ড

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় আমৃত্যু কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরের হালিশহরে শিশু ধর্ষণ মামলায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডিত মো.মজিবর মৃধা (৬১) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে।

ট্রাইব্যুনাল পিপি অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, শিশু ধর্ষণের মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশু মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান মা। আট বছরের শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। মা কাজে যাওয়ায় বাসায় শিশুটি একা ছিল। এ সময় আসামি চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা করানো হয়। 

পরে শিশুটির মা বাদী হয়ে ওই বছরের ১০ ডিসেম্বর হালিশহর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার তদন্ত শেষে হালিশহর থানার এসআই জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত