ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১৭ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই
মোহাম্মদপুর থানা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি ধানমন্ডির শংকর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লবের ভাষ্য, সকালে মোটরসাইকেল নিয়ে কৃষি মার্কারে মালামাল আনতে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোডে পৌঁছানোর পর অন্তত পাঁচজন ব্যক্তি তার পথ আটকে দেন। একপর্যায়ে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে আঘাত করেন।

পরে তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিষয় : ঢাকা মোটরসাইকেল টাকা ছিনতাইকারী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুরে এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে আটটার দিকে সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি ধানমন্ডির শংকর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লবের ভাষ্য, সকালে মোটরসাইকেল নিয়ে কৃষি মার্কারে মালামাল আনতে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোডে পৌঁছানোর পর অন্তত পাঁচজন ব্যক্তি তার পথ আটকে দেন। একপর্যায়ে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে আঘাত করেন।

পরে তার সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় খবর পেয়ে হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত