ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে আসিফ–সারজিসসহ এনসিপির পাঁচ নেতা

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৫ অক্টোবর ২০২৬ | ০৬:৪৮ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে আসিফ–সারজিসসহ এনসিপির পাঁচ নেতা
জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের লোগো

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের তিন সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক ও মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতা।

আজ সোমবার এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের এই কমিটি গঠনের কথা জানানো হয়।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স মূলত এনসিপির সহযোগী সংগঠন। এই সংগঠনটির সভাপতি–সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া দুজন (সালমান ও হাসিবুল) গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

সংগঠনের ঘোষিত আংশিক কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া অন্য তিনজন হলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং দলটির নেতা আরমান হোসাইন।

জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখাসহ জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয় : জাতীয় নাগরিক পার্টি জুলাই গণ-অভ্যুত্থান সংগঠন

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে আসিফ–সারজিসসহ এনসিপির পাঁচ নেতা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনের তিন সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক ও মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সংগঠনের উপদেষ্টা পরিষদে আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচজন কেন্দ্রীয় নেতা।

আজ সোমবার এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের এই কমিটি গঠনের কথা জানানো হয়।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স মূলত এনসিপির সহযোগী সংগঠন। এই সংগঠনটির সভাপতি–সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া দুজন (সালমান ও হাসিবুল) গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

সংগঠনের ঘোষিত আংশিক কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া অন্য তিনজন হলেন এনসিপির সংসদ সদস্য মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম এবং দলটির নেতা আরমান হোসাইন।

জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে সমুন্নত রাখাসহ জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত