ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ৫ মামলায় জামিন স্থগিত

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ০২:০০ পিএম
| প্রিন্ট সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ৫ মামলায় জামিন স্থগিত

রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে সাবেক প্রতিমন্ত্রী  ডা. এনামুর রহমানের পাঁচ মামলার জামিন স্থগিত করা হয়েছে। 

সাভারের (ঢাকা-১৯) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার  রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল অফিস সূত্র আজ সোমবার এ আদেশের সত্যতা নিশ্চিত করেন। হাইকোর্টের অ্যাডভোকেট মাসুদ খান যুগান্তরকে বলেন, আপিল বিভাগের চেম্বার আদালত রোববার বিকালে এ স্থগিতাদেশ প্রদান করেছন। তবে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এখনো ডাকা হয়নি বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফারুক আহমেদ। 

চব্বিশের গণ-আন্দোলনের পরবর্তী সময় ডা. এনামুর রহমান সাভার ছেড়ে পালিয়ে যান। এর পর তিনি ভারতের কাশ্মীরে তার ছেলের শ্বশুর বাড়িতে কিছুদিন থেকে আবার দেশে ফিরে আসেন। এ সময় তার বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের হত্যা মামলাসহ সাভার আশুলিয়া ও ঢাকার কয়েকটি থানায় ১৩টি অধিক মামলা করা হয়।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ডা. এনামুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে একই বছরের ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় দায়ের করা মো. হৃদয় হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাভার থানায় তার জামাই আদর নিয়েও প্রশ্ন উঠে। ব্যাক্তিগত গাড়ি ব্যবহার করে থানা থেকে আদালতে আসা যাওয়া নিয়ে গণমাধ্যম তৎকালীন থানা প্রশাসন ও এনামকে নিয়ে ব্যাপক সমালোচনা করা হয়। 

পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে রোববার জামিন স্থগিতের আদেশ দেওয়া হয়। তার ও তার পরিবারের বিরুদ্ধে রানা প্লাজার হতাহতদের জন্য দেশ-বিদেশ থেকে পাওয়া শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সহ কয়েকটি দূর্নীতির মামলা তদন্তাধীন রয়েছে।

এনামুর রহমান ঢাকা-১৯ (সাভার) আসন থেকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী থাকাকালীন তিনি নিজ প্রতিষ্ঠান এনাম মেডিকেলের উন্নয়নে কাজ করলেও ক্ষমতায় থাকাকালীন সাভার বাসীর উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কাজ করেননি। এতে তার জনপ্রিয়তা লোপ পায়। ফলে-২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে বিপুল ভোটে পরাজিত হন। ওই নির্বাচনে তার অবস্থান ছিল তৃতীয়। দ্বিতীয় অবস্থানে ছিলেন আওয়ামী লীগের আরেক নেতা সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ ওরফে মুরাদ জং।

বিষয় : আদালত

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী এনামুরের ৫ মামলায় জামিন স্থগিত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত