ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ০৫:৫৭ পিএম
| প্রিন্ট সংস্করণ

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

ভারতীয় কিংবদন্তি দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির একটি মাইলফলক স্পর্শ করলেন তিলক ভার্মা। গতকাল ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে এই নজির গড়েন তিলক। এই দুই ক্যাচ ধরার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ সেঞ্চুরি হয়েছে তার।

গত কয়েক মাসে বার বার ভারতীয় দলের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ক্যাচিং নিয়ে। প্রত্যেক ম্যাচে ক্যাচ পড়েছে। প্রধান কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়স আয়ারও এতে বিরক্ত। বদল করা হয়েছে ফিল্ডিং কোচ। এই পরিস্থিতিতে গম্ভীরকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছেন তিলক বর্মা। ক্যাচের ক্ষেত্রে নজির গড়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জোড়া ক্যাচ ধরেছেন তিলক। প্রথমে নীতেশ রেড্ডির বলে কুয়েন্টিন স্যাম্পসনের ক্যাচ ধরেন। পরে অর্শদীপ সিংহের বলে কিমো পলের ক্যাচ নেন। এই দুই ক্যাচ ধরার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ সেঞ্চুরি হয়েছে তার।

ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ ক্যাচের মাইলফলক ছুঁয়েছেন তিলক। এই তালিকায় সবার ওপরে রোহিত শর্মা। তিনি ধরেছেন ৬৫টি ক্যাচ। ৬৪টি ক্যাচ ধরে দ্বিতীয় স্থানে হার্দিক পার্ডিয়া। তিন নম্বরে সূর্যকুমার যাদব। তিনি ধরেছেন ৫৮টি ক্যাচ। চার নম্বরে থাকা বিরাট কোহলি ধরেছেন ৫৪টি ক্যাচ। এরপরেই আছেন তিলক ভার্মা।

তবে একটি পরিসংখ্যানে সকলকে ছাপিয়ে গিয়েছেন তিলক। তা হল তার ক্যাচ ধরার শতাংশের হিসেব। বাকিদের থেকে অনেক কম ম্যাচে ৫০ ক্যাচ ধরেছেন তিলক। মাত্র ৬৮ ম্যাচে এই কীর্তি করেছেন তিনি। ম্যাচ প্রতি তার ক্যাচ ধরার শতাংশের হিসেব ০.৭৫৭, যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।

বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছেন তিলক। শীর্ষে সংযুক্ত আরব আমিরশাহির মুহম্মদ ওয়াসিম। ৯৯ ম্যাচে ৭৬ ক্যাচ ধরেছেন তিনি। তার শতাংশ ০.৭৬৭। তবে আমিরশাহি সহযোগী সদস্য দেশের খেলোয়াড়। অর্থাৎ, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ক্যাচের পরিসংখ্যানে শীর্ষে ভারতের তিলক।

বিষয় : ভারত ক্রিকেট

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত