ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ১২ অক্টোবর ২০২৬ | ০৯:২১ পিএম
| প্রিন্ট সংস্করণ

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে তিন জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্য জেলাগুলোতেও তা সম্প্রসারণ করা হবে।

সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম।

মন্ত্রী বলেন, কৃষক যেন সহজে ও বিনা হয়রানিতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে জন্য সংগ্রহ প্রক্রিয়া সহজ করা হবে। ব্যাংক হিসাব খোলা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে কৃষকরা যেসব সমস্যায় পড়েন, সেগুলো বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজনে বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ধানের দাম পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জনগণের ঘরে সময়মতো নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার রয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

খাদ্যশস্যের মান ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল ও গমের পর্যাপ্ত মজুত গড়ে তোলার পাশাপাশি গুণগত মান বজায় রাখা জরুরি। আমদানিসহ সব উৎস থেকে সংগ্রহ করা খাদ্যশস্য নির্ধারিত মান পূরণ করলেই গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

বিষয় : সারাদেশ চট্টগ্রাম খাদ্যমন্ত্রী

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাথমিকভাবে তিন জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্য জেলাগুলোতেও তা সম্প্রসারণ করা হবে।

সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম।

মন্ত্রী বলেন, কৃষক যেন সহজে ও বিনা হয়রানিতে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে জন্য সংগ্রহ প্রক্রিয়া সহজ করা হবে। ব্যাংক হিসাব খোলা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে কৃষকরা যেসব সমস্যায় পড়েন, সেগুলো বিবেচনায় নেওয়া হবে। প্রয়োজনে বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ধানের দাম পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং জনগণের ঘরে সময়মতো নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার রয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

খাদ্যশস্যের মান ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল ও গমের পর্যাপ্ত মজুত গড়ে তোলার পাশাপাশি গুণগত মান বজায় রাখা জরুরি। আমদানিসহ সব উৎস থেকে সংগ্রহ করা খাদ্যশস্য নির্ধারিত মান পূরণ করলেই গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত