সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিবাদ মিছিলে ব্যাটম্যানের মুখোশ পরায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেছে বিজেপি। দলটির নেতারা বলেছেন, দিল্লিতে কোনো ‘ডার্ক সুপারহিরো’ বা রবিনের প্রয়োজন নেই।
ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার মধ্য দিল্লিতে মিছিল করেন বিরোধী জোটের নেতারা। এ সময় কয়েকজন তরুণ ব্যাটম্যানের মুখোশ পরে রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে রাহুল নিজেও একটি মুখোশ পরেন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও তা পরতে সহায়তা করেন।
বিজেপি নেতাদের দাবি, তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের নামে কংগ্রেসের এই কৌশল কার্যকর হচ্ছে না।
কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, দিল্লিতে কোনো ‘ডার্ক সুপারহিরো’ বা রবিনের প্রয়োজন নেই। ব্যাটম্যানের গল্পের কাল্পনিক শহর গোথামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দিল্লি গোথাম নয়।’
এর আগে আগস্টে ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে এক আলাপচারিতায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ব্যাটম্যান কি না। উত্তরে তিনি বলেছিলেন, ‘এটুকু বলাই যথেষ্ট যে, আমাকে এবং ব্যাটম্যানকে কখনও একই ঘরে একসঙ্গে দেখা যায়নি।’
পরে দিল্লিতে কংগ্রেসের কার্যালয়গুলোতে রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের ব্যাটম্যান’ আখ্যা দিয়ে পোস্টারও দেখা যায়।
বিষয় : ভারত বিজেপি রাহুল গান্ধী

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রতিবাদ মিছিলে ব্যাটম্যানের মুখোশ পরায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করেছে বিজেপি। দলটির নেতারা বলেছেন, দিল্লিতে কোনো ‘ডার্ক সুপারহিরো’ বা রবিনের প্রয়োজন নেই।
ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার মধ্য দিল্লিতে মিছিল করেন বিরোধী জোটের নেতারা। এ সময় কয়েকজন তরুণ ব্যাটম্যানের মুখোশ পরে রাহুল গান্ধীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে রাহুল নিজেও একটি মুখোশ পরেন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও তা পরতে সহায়তা করেন।
বিজেপি নেতাদের দাবি, তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনের নামে কংগ্রেসের এই কৌশল কার্যকর হচ্ছে না।
কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, দিল্লিতে কোনো ‘ডার্ক সুপারহিরো’ বা রবিনের প্রয়োজন নেই। ব্যাটম্যানের গল্পের কাল্পনিক শহর গোথামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দিল্লি গোথাম নয়।’
এর আগে আগস্টে ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে এক আলাপচারিতায় রাহুল গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ব্যাটম্যান কি না। উত্তরে তিনি বলেছিলেন, ‘এটুকু বলাই যথেষ্ট যে, আমাকে এবং ব্যাটম্যানকে কখনও একই ঘরে একসঙ্গে দেখা যায়নি।’
পরে দিল্লিতে কংগ্রেসের কার্যালয়গুলোতে রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের ব্যাটম্যান’ আখ্যা দিয়ে পোস্টারও দেখা যায়।

আপনার মতামত লিখুন