সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
যাত্রাকালে বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও শীর্ষপর্যায়ের নেতারা।
দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দিনের এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি সেখানকার বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটি আয়োজিত ধর্মীয় ও দাওয়াতি সমাবেশে বক্তব্য রাখবেন।
সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গেও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
যাত্রাকালে বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও শীর্ষপর্যায়ের নেতারা।
দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ দিনের এই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ নেবেন। পাশাপাশি সেখানকার বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটি আয়োজিত ধর্মীয় ও দাওয়াতি সমাবেশে বক্তব্য রাখবেন।
সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গেও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন