ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৩ নভেম্বর ২০২৬ | ০৬:২১ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

পাহাড়সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না।’ 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামিনে কারামুক্ত হন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সেখানে তিনি এ কথা বলেন। 

ডা. শফিকুর বলেন, ‘জনগণের প্রত্যেকটি অধিকার আদায়ে আন্দোলন চলছে। যে কারও রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায় করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘যারা বসন্তের কোকিল হয়ে সরকারের কাঁধে চেপে বিপথে পরিচালিত করছে, সরকার বিপদে পড়লে তারাই সঙ্গে থাকবে না।’ 

আখতারুজ্জামান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা।’ যদি কোনও অপরাধই না থাকে, তাহলে তাৎক্ষণিক বিমানবন্দরের দুজন কর্মকর্তাকে কেন সাময়িক বরখাস্ত করা হলো—এমন প্রশ্নও তোলেন তিনি।

বিষয় : জামায়াতে ইসলামী জামায়াত আমির শফিকুর রহমান

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

পাহাড়সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘অতীতের স্বৈরাচারী কায়দায় বিরোধীদের কণ্ঠ দমন করা যাবে না।’ 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জামিনে কারামুক্ত হন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। সেখানে তিনি এ কথা বলেন। 

ডা. শফিকুর বলেন, ‘জনগণের প্রত্যেকটি অধিকার আদায়ে আন্দোলন চলছে। যে কারও রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের অধিকার আদায় করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘যারা বসন্তের কোকিল হয়ে সরকারের কাঁধে চেপে বিপথে পরিচালিত করছে, সরকার বিপদে পড়লে তারাই সঙ্গে থাকবে না।’ 

আখতারুজ্জামান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলার অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা।’ যদি কোনও অপরাধই না থাকে, তাহলে তাৎক্ষণিক বিমানবন্দরের দুজন কর্মকর্তাকে কেন সাময়িক বরখাস্ত করা হলো—এমন প্রশ্নও তোলেন তিনি।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত