ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত


TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৭ নভেম্বর ২০২৬ | ০৪:৪৬ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা বিএনপি।

শনিবার  সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

পরে পৌর টাউন হলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় মিলিত হন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রমাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার যূগ্ন সম্পাদক মোশারফ হোসেন যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তারা ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোরম সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত।

বিষয় : খাগড়াছড়ি জাতীয় বিপ্লব সংহতি দিবস

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা বিএনপি।

শনিবার  সকাল ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা।

পরে পৌর টাউন হলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় মিলিত হন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রমাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার যূগ্ন সম্পাদক মোশারফ হোসেন যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তারা ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোরম সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত।


টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত