সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার পাশে জড়ো হন হাজারো বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার পথে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সকাল থেকেই দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হন তারা। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করার সময় তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
দুপুরে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
একইসঙ্গে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল বা ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা দেবেন।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে রাস্তার পাশে জড়ো হন হাজারো বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার পথে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সকাল থেকেই দলীয় পতাকা, ব্যানার ও ফুল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হন তারা। গাড়িবহর এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করার সময় তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
দুপুরে পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
একইসঙ্গে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল বা ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন তিনি।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা দেবেন।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আপনার মতামত লিখুন