সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে গেল সরকার। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানায় প্রধানমন্ত্রী প্রেস উইং।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। বহিষ্কার করা হয়, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে হামলা চালায় দুই শতাধিক মানুষ। পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেয় তারা।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম আসে। তারা ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
বিষয়টি নিয়ে সরকার বিব্রত বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে।
প্রসঙ্গত, ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া কেন্দ্রটিকে আবার ব্যবহার উপযোগী করতে দ্রুত গতিতে চলছে, সংস্কারকাজ।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানে গেল সরকার। এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানায় প্রধানমন্ত্রী প্রেস উইং।
এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি, ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। বহিষ্কার করা হয়, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে।
গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দেশীয় অস্ত্র ও ভাঙার সরঞ্জাম নিয়ে হামলা চালায় দুই শতাধিক মানুষ। পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ স্থাপনাটি গুঁড়িয়ে দেয় তারা।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশার নাম আসে। তারা ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।
বিষয়টি নিয়ে সরকার বিব্রত বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে।
প্রসঙ্গত, ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। ধ্বংসস্তূপে পরিণত হওয়া কেন্দ্রটিকে আবার ব্যবহার উপযোগী করতে দ্রুত গতিতে চলছে, সংস্কারকাজ।

আপনার মতামত লিখুন