ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।

ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০৪ অক্টোবর ২০২৬ | ১১:২৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এতে চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে হলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

হামলাকারীদের মধ্যে রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ও সহ-দফতর সম্পাদক শাহরিয়ার আলম অথিকে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারার জন্য জিয়াউর রহমান হলের গেটে আসেন ছাত্রদলের নেতারা। এ সময় তাদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপসহ দেশি অস্ত্র ছিল। খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে আসলে তারা অস্ত্র লুকিয়ে ফেলেন। 

ছাত্রদলের নেতাকর্মীদের হল গেটে অস্ত্র হাতে দেখতে পেয়ে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ভিডিও করার জন্য এগিয়ে গেলে প্রক্টরের উপস্থিতিতে তাদের পেটানো শুরু হয়। পরে আজকের পত্রিকার প্রতিনিধির মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন তারা। একপর্যায়ে সেখানে বিডিনিউজের প্রতিনিধিকেও পেটানো শুরু হয়। পরে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে ঢুকিয়ে তালা দেন।

সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংবাদিক উপস্থিত হলে সেখানে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আগামীর সময়ের প্রতিনিধিকে বেধড়ক মারধর করেন ছাত্রদলের নেতারা। এতে আগামীর সময় প্রতিনিধির মাথা ফেটে যায়। এ ছাড়াও অন্যান্য সাংবাদিক আহতদের রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাদের পুঁতে ফেলার হুমকি দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ‌‘আমরা ব্যর্থ। আমাদের দ্বারা তাদের হামলা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি। কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

বিষয় : আহত সাংবাদিক মারধর রাজশাহী বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ছাত্রদলের হামলায় ৪ সাংবাদিকসহ আহত ১০, প্রক্টর বললেন ‘আমরা ব্যর্থ, পুলিশ ভয়ে পালিয়ে গেছে’

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এতে চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে হলেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিক আহত হন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 

হামলাকারীদের মধ্যে রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি শরিফুল ইসলাম ও সহ-দফতর সম্পাদক শাহরিয়ার আলম অথিকে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে মিছিল নিয়ে হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারার জন্য জিয়াউর রহমান হলের গেটে আসেন ছাত্রদলের নেতারা। এ সময় তাদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপসহ দেশি অস্ত্র ছিল। খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে আসলে তারা অস্ত্র লুকিয়ে ফেলেন। 

ছাত্রদলের নেতাকর্মীদের হল গেটে অস্ত্র হাতে দেখতে পেয়ে দৈনিক সমকাল ও আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ভিডিও করার জন্য এগিয়ে গেলে প্রক্টরের উপস্থিতিতে তাদের পেটানো শুরু হয়। পরে আজকের পত্রিকার প্রতিনিধির মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন তারা। একপর্যায়ে সেখানে বিডিনিউজের প্রতিনিধিকেও পেটানো শুরু হয়। পরে প্রক্টর সাংবাদিকদের হলের ভেতরে ঢুকিয়ে তালা দেন।

সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংবাদিক উপস্থিত হলে সেখানে ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আগামীর সময়ের প্রতিনিধিকে বেধড়ক মারধর করেন ছাত্রদলের নেতারা। এতে আগামীর সময় প্রতিনিধির মাথা ফেটে যায়। এ ছাড়াও অন্যান্য সাংবাদিক আহতদের রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাদের পুঁতে ফেলার হুমকি দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ‌‘আমরা ব্যর্থ। আমাদের দ্বারা তাদের হামলা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি। কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

টিভি ২৬ নিউজ

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত