সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভারতের রাজধানী দিল্লিতে ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয়। পূর্বাভাসে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা বলা হয়েছে।
দিল্লি ও এর আশপাশ এলাকায়ও বৃষ্টির প্রভাব পড়েছে। নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদে বৃষ্টি হয়েছে। দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই পরিস্থিতিতে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের বৃষ্টির পর আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময় উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, ১৩ অক্টোবর দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
১৪ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ১৫ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এ ছাড়া ১৬ ও ১৭ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
ভারতের রাজধানী দিল্লিতে ভারি বৃষ্টি ও তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
সোমবার স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয়। পূর্বাভাসে প্রতি ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কার কথা বলা হয়েছে।
দিল্লি ও এর আশপাশ এলাকায়ও বৃষ্টির প্রভাব পড়েছে। নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদে বৃষ্টি হয়েছে। দিল্লির করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই পরিস্থিতিতে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের বৃষ্টির পর আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময় উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, ১৩ অক্টোবর দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
১৪ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ওই দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ১৫ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
এ ছাড়া ১৬ ও ১৭ অক্টোবর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

আপনার মতামত লিখুন