সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তামিম রানা (২২) নামের এক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তামিম রানা বিজিবির ৪৫ ব্যাটালিয়নের একজন সিপাহি। তিনি বর্তমানে রাঙামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে (বর্ডার আউটপোস্ট) কর্মরত আছেন। তামিম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এর আগে তিনি আখাউড়া স্থলবন্দরেও কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আখাউড়া থানা পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই মো. সামছুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায়। বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া-মোগড়া বাজার সড়কের একটি দোকানের সামনে তামিম রানার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট, বিজিবির অফিসিয়াল পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআই মো. সামছুল হক জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল, এমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। উদ্ধার করা ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গ্রেফতার বিজিবি সদস্য তামিম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিষয় : গ্রেফতার ৬০০ পিস ইয়াবা আখাউড়া বিজিবি সদস্য

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তামিম রানা (২২) নামের এক বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) বিকালে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তামিম রানা বিজিবির ৪৫ ব্যাটালিয়নের একজন সিপাহি। তিনি বর্তমানে রাঙামাটি পার্বত্য জেলার বরকল বিওপিতে (বর্ডার আউটপোস্ট) কর্মরত আছেন। তামিম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এর আগে তিনি আখাউড়া স্থলবন্দরেও কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আখাউড়া থানা পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই মো. সামছুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায়। বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া-মোগড়া বাজার সড়কের একটি দোকানের সামনে তামিম রানার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট, বিজিবির অফিসিয়াল পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসআই মো. সামছুল হক জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল, এমন তথ্যের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়। উদ্ধার করা ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গ্রেফতার বিজিবি সদস্য তামিম রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন