ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৪ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর এক দিন পরেই শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০১)। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহাথির মোহাম্মদের সঙ্গে ৭ দশকের সংসারজীবন শেষে গত ২৮ সেপ্টেম্বর পরলোক গমন করেন সিতি হাসমাহ মোহাম্মদ আলী। স্ত্রীর মৃত্যুর একদিন পরেই হাসপাতালে ভর্তি হলেন মাহাথির।

সুফি ইউসুফ জানান, মঙ্গলবার রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে মাহাথির মোহাম্মদকে।

উল্লেখ্য, দুই মেয়াদে দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে থাকা মাহাথিরের হৃদরোগের সমস্যা রয়েছে। অতীতে তার বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে; সর্বশেষ গত জানুয়ারি মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এএফপিকে সুফি বলেন, “ডাক্তারি পরীক্ষায় তার দেহে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক সমস্যা পাওয়া যায়নি। সোমবার স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না। মঙ্গলবার তিনি ক্লান্তি ও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।”

সুফি আরও বলেন, “মানসিক টানাপোড়েন, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাব—সব মিলিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য এসব বিষয় মোটেও ভালো নয়।"

পেশায় চিকিৎসক ও মালয়েশিয়ায় জনস্বাস্থ্য পরিষেবার মুখ্য প্রবক্তা সিতি হাসমাহ ১০০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই দম্পতির সাত জন সন্তান রয়েছেন।

স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন  মাহাথির। সিতি হাসমাহর শেষকৃত্যের সময় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার উপস্থিত ছিলেন। মাহাথিরের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রাজাকে অশ্রুসজল চোখে মাহাথির বলছেন, “আমি তার মৃত্যু প্রত্যাশা করিনি।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির শপথ নেন ১৯৮১ সালে। তারপর প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে একনাগাড়ে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিরেন তিনি। তারপর ৯২ বছর বয়সে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান হিসেবে পরিচিতি পান তিনি।

সূত্র : এএফপি

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত