সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারজুড়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রধানমন্ত্রীর আসার খবর পেয়ে সড়কের মোড়ে মোড়ে জড়ো হয়ে মহাসড়কের দুই পাশে উচ্ছ্বাস ও অবস্থান প্রদর্শন করছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
বৃহস্পতিবার সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। সরকারি সফরসূচি অনুযায়ী তিনি ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কে প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার কথা জানিয়ে যুবদল নেতা আসাদুল নাঈম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশনেতা তারেক রহমান দ্বিতীয়বারের মতো কুমিল্লার মাটি অতিক্রম করছেন। আমরা তাকে সরাসরি একনজর দেখার জন্য সকাল ৭টা থেকেই মহাসড়কে অবস্থান করছি।
সংবর্ধনার সার্বিক প্রস্তুতি নিয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত রয়েছেন। আমি নিজে গৌরীপুর এলাকায় হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে অবস্থান করছি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করার জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারজুড়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। প্রধানমন্ত্রীর আসার খবর পেয়ে সড়কের মোড়ে মোড়ে জড়ো হয়ে মহাসড়কের দুই পাশে উচ্ছ্বাস ও অবস্থান প্রদর্শন করছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
বৃহস্পতিবার সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। সরকারি সফরসূচি অনুযায়ী তিনি ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা। মহাসড়কে প্রায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনার কথা জানিয়ে যুবদল নেতা আসাদুল নাঈম বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশনেতা তারেক রহমান দ্বিতীয়বারের মতো কুমিল্লার মাটি অতিক্রম করছেন। আমরা তাকে সরাসরি একনজর দেখার জন্য সকাল ৭টা থেকেই মহাসড়কে অবস্থান করছি।
সংবর্ধনার সার্বিক প্রস্তুতি নিয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত রয়েছেন। আমি নিজে গৌরীপুর এলাকায় হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে অবস্থান করছি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মহাসড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করার জন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন