ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
টিভি ২৬ নিউজ
নোটিশ
  • টিভি ২৬ নিউজ  সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিচ্ছে ফোরকানুল হক (সাকিব) সম্পাদিত " TV 26 NEWS " আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি

TV 26 NEWS ডেস্ক :
TV 26 NEWS ডেস্ক :
প্রকাশ ০১ অক্টোবর ২০২৬ | ০২:৫৫ পিএম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি
ডাকসুর ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের পায়ের নিচে আর মাটি নাই বলেই তারা এমন অস্বাভাবিক আচরণ করছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ডাকসুর উদ্যোগে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেয়ার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডাকসু ভিপি বলেন, ‘আমরা চেয়েছিলাম আপনারা ৫ বছর ভালো করে চালান। কিন্তু এখন বিএনপির যে অবস্থা, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের পায়ের তলায় আর মাটি নাই। এ কারণে তারা এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে। আজকে তারেক রহমানের হাতে দেশের নিয়ন্ত্রণ নেই। তার এমপি মন্ত্রীরা সবাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছেন।’

‘ভেরিফিকেশন’-এর নামে শিক্ষার্থীদের বাদ দেয়া ও দলীয়করণের সমালোচনা করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘বর্তমান প্রশাসন সংবিধানের ২৯ নম্বর ধারা উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় বিরোধী মতাদর্শের শিক্ষার্থীদের চাকরির অধিকার থেকে বঞ্চিত করছে। আপনারা বলে দেন সংবিধানের ২৯ নং ধারায় যে ছাত্রদল, যুবদল, বিএনপির এমপি-মন্ত্রীদের সুপারিশ ছাড়া আর কারও চাকরি হবে না।’

পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও সার সংকটসহ সারা দেশে নজিরবিহীন লোডশেডিংয়ের জন্য সরকারের সীমাহীন ব্যর্থতা ও অযোগ্যতাকে দায়ী করেন তিনি।

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ‘বর্তমান সরকারের সময়ে বিসিএস ও প্রাথমিক শিক্ষক নিয়োগের ভেরিফিকেশনসহ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণের মাধ্যমে বিরোধী মত দমনের চেষ্টা চালানো হচ্ছে। পরীক্ষায় ও বিভাগে প্রথম স্থান অর্জন করা সত্ত্বেও কেবল রাজনৈতিক ভিন্নমত থাকার কারণে অনেক যোগ্য প্রার্থীকে গেজেটভুক্ত না করা এক ধরনের প্রশাসনিক বৈষম্য।’

চাকরির ক্ষেত্রে দলীয় পরিচয় বা অন্য কিছুকে প্রাধান্য না দিয়ে কেবল মেধাকে অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মেধার ওপর দলবাজি চাপানোর পরিণতি ভয়াবহ হতে পারে।’

আপনার মতামত লিখুন

টিভি ২৬ নিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ~ ফোরকানুল হক (সাকিব)

কপিরাইট © ২০২৬ টিভি ২৬ নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত